চাঁদপুর প্রতিনিধি
ভাঙনের মুখে নব-নির্মিত সাইক্লেন সেন্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে নব-নির্মিত সাইক্লেন সেন্টারটি রয়েছে মেঘনার ভাঙনের মুখে । উত্তরাঞ্চল থেকে নেমে আসা বন্যার পানির প্রবল স্রোতে গত ১০/১২ দিন ধরে তীব্র নদী ভাঙ্গন দেখা দেয়। ১৭ জুলাই শুক্রবার দিনভর নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের ভয়াবহতা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এইদিন ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হবার উপক্রম হয় ৩তলা বিশিষ্ট নব-নির্মিত রাজরাজেশ্বর ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টার। মাত্র ১ মাস আগে অত্যন্ত দৃষ্টিনন্দন এই ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে আরো প্রায় ৫শ’ বাড়িঘর ভাঙনের হুমকির মুখে রয়েছে।
ইউপি সদস্য পারভেজ গাজী রণি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। এর তদারকির দায়িত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিলেন। ওমর আলী উচ্চ বিদ্যালয়টি ৭/৮ বার নদী ভাঙনের শিকার হয়েছে। ফলে এখানকার শিক্ষার্থীদের লেখাপড়ার কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়ের প্রচেষ্টায় ২কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট বিদ্যালয় ভবন কাম সাইক্লোন সেন্টার নির্মান করা হয়। এই ভবনটির সাইড সিলেকশনের সময় নদী ১৫ কি. মি. দূরে ছিল। মন্ত্রীর নির্দেশে খুব দ্রুততার সাথে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী জানান, ভাঙ্গন শুরু হবার আগেই আমরা সাইক্লোন সেন্টার, কমিউনিটি ক্লিনিকসহ মানুষের বাড়িঘর রক্ষায় ইউএনও এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানিয়েছি।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




















