ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ১৮ জুলাই ২০২০

সবাইকে মাস্ক পরতে বলব না: ট্রাম্প

করোনাভাইরাস প্রতিরোধের অন্যতম একটি হাতিয়ার মাস্ক। বিশ্বের সকল স্বাস্থ্য বিশেষজ্ঞরাই বর্তমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে আসছেন।

এই অন্যতম হাতিয়ার সবাইকে পরতে কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এতে মানুষের ব্যক্তি স্বাধীনতা বিঘ্নিত হতে পারে।

হোয়াইট হাউসের করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম সদস্য অ্যান্থনি ফাউসি সম্প্রতি সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে এটা পরা উচিত।” নাগরিকদের মাস্ক পরাতে ‘যতটা সম্ভব কঠোর’ হতেও অঙ্গরাজ্যগুলোর সরকার ও স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ফাউসির এমন মন্তব্যের পরই মাস্ক পরা বিপরীত কথা করলেন ট্রাম্প। সবাইকে মাস্ক পরতে আনুষ্ঠানিক কোনো নির্দেশ দেবেন কি-না ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমি চাই যুক্তরাষ্ট্রের জনগণের স্বাধীনতা থাকুক। আমি এ ধরনের নির্দেশনায় বিশ্বাস করি না।”

“সবার মাস্ক পরতে হবে এই ধরনের মন্তব্যে আমি একমত না। হঠাৎ করে দেখবেন সবকিছু চলে গেছে।”

ট্রাম্প আরও বলেন, “সবাই বলছিল, সবার মাস্ক পরা দরকার নেই। হঠাৎ করেই বলা শুরু হলো- সবার মাস্ক পরতে হবে। আপনি জানেন, মাস্ক পরলে কিছু সমস্যা হয়। তবে আমি যেটা বলছি, আমি মাস্ক পরায় বিশ্বাসী, মাস্ক পরা ভালো।”

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থতি দিন দিন খারাপ হচ্ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি শনাক্তসহ দেশটিতে মোট করোনারোগী এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে ৩৭ লাখ ৭০ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৪২ হাজার।

বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র এখনো করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপই কাটিয়ে উঠতে পারেনি। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমান সংক্রমণের অধিকাংশই দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়