আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:২৪, ১৮ জুলাই ২০২০
যেসকল দেশে এখনও করোনা পৌঁছাতে পারে নি
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে তার প্রভাব দেখাচ্ছে। এরই মধ্যে বিশ্বব্যাপী ১ কোটি ৪২ লাখের বেশি মানুষকে ভাইরাসটি সংক্রমিত করেছে।
প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো বেড়ে যাচ্ছে আরেক দেশে। যেখানে কমে গেছে বলে মনে হচ্ছে, সেখানে আবারও আঘাত হানছে এ মহামারি।
তবে কিছু দেশ রয়েছে যেখানে এখনও মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। এসব দেশে এখনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। এরকম কয়েকটি দেশের নাম হলো-
১. কিরিবাতি
২. মার্শাল আইল্যান্ড
৩. মাইক্রোনেশিয়া
৪. নাউরু
৫. পালাউ
৬. সামোয়া
৭. সলোমন দ্বীপপুঞ্জ
৮. টোঙ্গা
৯. তুর্কমেনিস্তান
১০. টুভালু
১১. ভানাতু
করোনার সংক্রমণমুক্ত দেশের তালিকায় উত্তর কোরিয়ারও নামও আসে। তবে দেশটি সত্যিই করোনামুক্ত কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।
করোনামুক্ত রয়েছে ভারতের লাক্ষাদ্বীপও। ৩৬টি দ্বীপ ও ৭০ লাখ বাসিন্দা নিয়ে গঠিত আরব সাগরের এই দ্বীপপুঞ্জটিতে আজও পর্যন্ত একজনও শনাক্ত হয়নি।
সূত্র: আলজাজিরা
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




















