আন্তর্জাতিক ডেস্ক
ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৮ হাজারের বেশি
মহামারী করোনাভাইরাসের তাণ্ডব্ব চলছে বিশ্বজুড়ে। ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার নয়শ’র বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা ৬ লাখ ৪ হাজার অতিক্রম করেছে।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত।
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গেল দুই দিন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৩৫ হাজারের বেশি। রবিবার তা ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৯০২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একদিনের পরিসংখ্যানে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
২৪ ঘণ্টায় দেশটি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫৪৩ জন। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৮১৬ জনে দাঁড়িয়েছে। এদিকে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৬১৮ জনে। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটিতে ৬ লাখ ৭৭ হাজার ৪২৩ জন করোনা চিকিৎসা নিচ্ছেন।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




















