ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২১

চালক ছাড়াই চলবে গাড়ি, জার্মানিতে ট্রায়ালের অনুমতি

`অক্সবটিকা`

`অক্সবটিকা`

প্রথমবারের মতো চালকবিহীন গাড়ির ট্রায়ালের অনুমতি দিয়েছে জার্মানি। এরই মধ্যে দেশটির লিনজেন শহরে একটি তেল পরিশোধনাগারে এই ধরণের গাড়ির ট্রায়াল চালানো হচ্ছে।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সবটিকা নামের চালকবিহীন গাড়ি তৈরি করেছে। জানা গেছে, ব্রিটিশ পেট্রলিয়ামের পরিশোধনাগারটিতে ১৮০ কিলোমিটারের বেশি পথ  সফলতার সাথে পাড়ি দিতে পেরেছে।

অক্সফোর্ডের নির্মিত অক্সবটিকা ব্যস্ত সড়ক, সরু পথ, রেলক্রসিংসহ সকল ধরণের বাধা অতিক্রম করতে সক্ষম বলে দাবি কর্তৃপক্ষের। তারা বলছে দিন কিংবা রাত যেকোনো আবহাওয়াতেই স্বয়ংক্রিয়ভাবে চলবে এই গাড়ি।  যদিও নিরাপত্তার খাতিরে একজন চালক রাখা হয়েছে।

ব্রিটিশ পেট্রলিয়াম জানিয়েছে, তেল পরিশোধনাগারে নিরাপত্তা বাড়াতে বেশ কাজে দেবে এই গাড়ি। ত্রুটিযুক্ত সরঞ্জামাদি বা নিরাপত্তা হুমকির ব্যাপারেও আগে থেকেই সতর্ক করবে অক্সবটিকা নামের এই গাড়ি।  

ব্রিটিশ পেট্রলিয়ামের মোরাগ ওয়াটসন বলেন, স্বয়ংক্রিয় এই গাড়িটি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। পরিশোধনাগারে এটিই প্রথম চালকবিহীন গাড়ি। ডিজিটাল সক্ষমতার অনন্য উদাহরণ অক্সবটিকা।

অক্সবটিকার সফটওয়্যারটি যে কোনো গাড়িতেই স্থাপন করা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়