আন্তর্জাতিক ডেস্ক
`উহানের ল্যাব থেকে করোনা ছড়ায়নি` বলছে স্বাস্থ্য সংস্থা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস চীন দেশের উহানের ল্যাব থেকে ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দল।
ভাইরাসটির উৎপত্তিস্থল নামে খ্যাত ওই ল্যাব ও বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সময় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চীনের গবেষণা দলের সাথে যৌথ সংবাদ সম্মেলেন এ তথ্য জানায় ডব্লিউএইচও।
এ সময় সংস্থার প্রতিনিধি দলের প্রধান পিটার বেন ইমবারেক বলেন, ‘করোনাভাইরাসের উৎপত্তিস্থল শনাক্তে তদন্ত দল খুব মনোযোগ নিয়ে কাজ করলেও ল্যাব থেকে ছড়িয়ে পড়ার মতো কোনো প্রমাণ পায়নি তারা।’
উৎপত্তিস্থল শনাক্তে আরো গভীরভাবে কাজ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। পরবর্তীতে যা গোটা বিশ্বের প্রায় ২২০টি দেশে ছড়িয়ে পড়ে মহামারী আকার ধারণ করেছে। যাতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭০ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছেন ২৩ লাখ ৩৬ হাজার ভুক্তভোগী।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















