আইনিউজ ডেস্ক
সু`চির দলের সদর দপ্তরে সেনা অভিযান, তছতনছের অভিযোগ
মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙ্গে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে
অং সান সুচি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি জানিয়েছে, তাদের দলের সদর দপ্তরে "তল্লাশি ও তছনছ" করেছে দেশটির সেনাবাহিনী। বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙ্গে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে।
তবে দলটির কোন নেতাকর্মী এসময় সেখানে ছিলেন না। দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে এবং এর মধ্যেই সু চি'র দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।
তাদের অবস্থান সম্পর্কে এখনো কোন তথ্য প্রকাশ করা হয়নি এবং গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চিকে দেখা যায়নি। এনএলডি তাদের ফেসবুক পাতায় লিখেছে, "সামরিক স্বৈরাচার সাড়ে নয়টার দিকে এনএলডি সদর দপ্তরে তল্লাশি ও তছনছ করেছে"। তবে আর বিস্তারিত কিছু বলা হয়নি।
ওই তল্লাশি সংঘটিত হয়েছে দেশজুড়ে রাত্রিকালীন কারফিউর মধ্যে স্থানীয় সময় রাত আটটা থেকে ভোর চারটার মধ্যে। ওদিকে দেশটিতে এখনো পাঁচজনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ আছে।
যদিও এর মধ্যে বিক্ষোভ চলছে এবং হাজার হাজার প্রতিবাদকারী মঙ্গলবার চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে আসে। পুলিশও ব্যাপক শক্তি প্রয়োগ করে ফলে বেশ কিছু ব্যক্তির আহত হবার খবর পাওয়া গেছে।
এদিকে বুধবার ভোরে সরকারি চাকুরেদের একটি বড় উল্লেখযোগ্য অংশ রাজধানী নেপিডোতে সমবেত হয় বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















