ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ নারী, অবস্থা গুরুতর

সংগৃহীত

সংগৃহীত

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে পঞ্চমদিনের মতো বিক্ষোভে নেমেছেন মিয়ানমারবাসীরা। এদিকে মঙ্গলবার বিক্ষোভে নামা এক নারী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জানা গেছে, বর্তমানে তার অবস্থা গুরুতর।

মঙ্গলবার রাজধানী নেপিদোতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ওই নারী। সে সময় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জল কামান, রাবার বুলেট এবং ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভের সময় ওই নারী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। বিক্ষোভ ঠেকাতে পুলিশ আরও বেশি শক্তি প্রয়োগের পর থেকেই বেশ কিছু গুরুতর ঘটনার কথা জানা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিক্ষোভকারী আহতের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে। ২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে এই অভ্যুত্থান ঘটায়। সেই থেকে বিক্ষোভ শুরু করে দেশবাসী। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়