ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০২১

টাই না পরায় পার্লামেন্ট থেকে বেরিয়ে যেতে হলো এমপিকে

রাউইরি ওয়াইতিতি

রাউইরি ওয়াইতিতি

নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী পার্লামেন্টে পুরুষ এমপিরা টাই পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু সম্প্রতি এক এমপি সেই নিয়ম মানেন নি। তাই তাকে পার্লামেন্ট থেকে বের করে দেন স্পিকার।

বের করে দেয়া সেই এমপি রাউইরি ওয়াইতিতি দেশটির আদিবাসী অধিকার নিয়ে সোচ্চার রাজনৈতিক দল মাওরি পার্টির সহ-প্রতিষ্ঠাতা।

বিবিসি জানায়, নিয়ম না মেনে টাই ছাড়াই সভাকক্ষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তবে টাই না পরায় স্পিকার ট্রেভর মালার্ড সেই সংসদ সদস্য রাওইরি ওয়েইতিতিকে দুবার প্রশ্ন করতে বাধা দেন।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সংসদ থেকে বের হয়ে যাওয়ার সময় ওয়েইতিতি বলেন, ‘বিষয়টি টাইয়ের নয়, সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত।’

তিনি টাইকে ‘ঔপনিবেশিক ফাঁস’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর পরিবর্তে সবুজ পাথরের মালা পরেছিলেন।

দ্বিতীয়বার থামিয়ে দেয়ার পরও প্রশ্ন অব্যাহত রাখায় স্পিকার ট্রেভর মালার্ড সংসদ সদস্য রাওইরি ওয়েইতিতিকে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।

স্পিকারের আচরণকে ‘আপত্তিকর’ উল্লেখ করে ওয়েইতিতি জানান, তিনি ‘মাওরি ব্যবসায়ীদের পোশাক’ পরেছিলেন।

তবে মাওরি পার্টির টাই পরিহিত আরেক নেতা ডেবি নাগেরেওয়া-প্যাকার ওয়েইতিতির বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন, কিন্তু তিনি এতে কোনো সাড়া পাননি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়