আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোয় থামছে না করোনায় মৃত্যু
মেক্সিকোতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ
মেক্সিকোয় আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানি দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় একদিনে ১১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে মেক্সিকোতে। পাশাপাশি সংক্রমিত হয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩শ’র বেশি মানুষের। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা আজ ১ লাখ ৭০ হাজার ছুঁয়েছে। তবে সংক্রমণের তুলনায় অনেকটা পিছিয়ে সুস্থতার হার।
ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫৭ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৩২৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৭৬০ জনে ঠেকেছে।
দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৫৭২ জন।
দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ পেরলো। যা থেকে রেহাই মিলেনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও। গত ২৫ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়।
বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।
বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।
বিশ্বে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ৭৮ লাখ ৪৯ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৪ লাখ ৩৭ হাজার ৭৮০ জন মানুষ।
একই সময়ে প্রাণ গেছে আরও ১৪ হাজার ১৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৩ লাখ ৬৪ হাজার ৮৬৪ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ কোটির বেশি মানুষ।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















