আন্তর্জাতিক ডেস্ক
চীনে নিষিদ্ধ করা হলো বিবিসির সম্প্রচার
ফাইল ছবি
বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে চীনে।যুক্তরাজ্য চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের লাইসেন্স বাতিল করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চীনের চলচ্চিত্র, টিভি ও রেডিও প্রশাসন এ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বিবিসি ওয়ার্ল্ড নিউজসহ চীন থেকে সম্প্রচারিত টিভি ও রেডিওর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ও উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে চীন সরকারের সমালোচনা করত বিবিসি। তবে দেশটির সাধারণ মানুষ বিবিসির প্রোগ্রাম দেখতে পারত না।
চীনের গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অফকমের দাবি, গত বছর ব্রিটিশ নাগরিক পিটার হামফ্রের কথিত ‘জোরপূর্ব স্বীকারোক্তি’ প্রচার করে যুক্তরাজ্যের সম্প্রচারনীতি ভঙ্গ করেছে সিজিটিএন।
তাদের মতে, সংবাদ হওয়া উচিত সত্য ও ন্যায়সঙ্গত এবং চীনা জাতীয় স্বার্থের জন্য হানিকর নয়। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমটি তা মেনে চলেনি।
এ ঘটনার এক সপ্তাহ পরেই বিবিসির সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা করল চীন।
এ বিষয়ে জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ। বিবিসি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে খবর সংগ্রহ করে।
চীনে বিবিসি নিষিদ্ধ করার নিন্দা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এতে ‘গণমাধ্যমের স্বাধীনতা অগ্রহণযোগ্যভাবে সংকুচিত করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















