আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে জাতিসংঘের গাড়িবহরে হামলা
সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য।
জানা গেছে, বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
তবে এ হামলায় জাতিসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এ হামলায় তালেবান জড়িত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।
দেশটিতে প্রায় প্রতিদিনই ঘটছে গাড়িতে চুম্বক দিয়ে বা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ। এসব হামলায় আফগান সরকারের কর্মকর্তা, সমাজকর্মী ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















