ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২১

সমালোচনার মুখে টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ

ইয়োশিরো মোরি

ইয়োশিরো মোরি

নারীদের নিয়ে অসঙ্গতিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। এর জেরে এবার তিনি পদত্যাগ করলেন।

ইয়োশিরো মোরির পদত্যাগের বিষয়টি এক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করেছে জাপান টাইমস।

জানা গেছে, গত সপ্তাহে এক সভায় নারী বিদ্বেষী মন্তব্য করে বসেন মোরি। তিনি বলেন, নারীরা অত্যধিক কথা বলেন এবং সভায় বোর্ড পরিচালক নারীরা অনেক সময় নেন। এমন কথা বলে সমালোচনার মুখে পড়েন মোরি।

প্রতিবাদীদের কঠোর সমালোচনার মুখে ক্ষমা চান মোরি। তবে সে সময় পদত্যাগ করবেন না জানিয়েছিলেন টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান। 

কিন্তু ধীরে ধীরে প্রতিবাদ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে মোরিকে সরে আসতে হলো। এখন আনুষ্ঠানিকভাবে অলিম্পিক কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী মোরি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়