ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ১২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২১

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

সংগৃহীত

সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২০ জন।

শুক্রবার বিকেলে রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বিরুধুনগর জেলার আচানকুলাম গ্রামে একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে বলা হয়, বিরুধুনগরে আগুন লাগার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের নিকটাত্মীয়দের জন্য পিএমএনআরএফ (প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড) থেকে দুই লাখ টাকা করে এককালীন তহবিল অনুমোদন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়