ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২১

ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিলে কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেয়া হলে আক্রান্তদের সংস্পর্শে আসার পর লক্ষণ না দেখা দিলে আর কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই।

তারা জানিয়েছে, লক্ষণ দেখা দেয়া করোনাভাইরাস প্রতিরোধ করছে ভ্যাকসিন, ফলে ধারণা করা হচ্ছে লক্ষণহীন রোগ সংক্রমণ ঠেকাতে এটি আরো কার্যকর ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে চলছে করোনার টিকার প্রয়োগ। টিকা নেয়ার পর কারা করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলবে আর কারা মানবে না সেই বিষয়েও নির্দেশনা জারি করেছে সিডিসি। 

সিডিসি জানিয়েছে, দুই ডোজের ভ্যাকসিনের শেষ ডোজ নেয়ার তিন মাসের মধ্যে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে শেষ ডোজ নেয়ার প্রথম ১৪ দিনের মধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসলে কোয়ারেন্টিনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কেননা এই সময়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

এছাড়া ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেয়ার পর কোয়ারেন্টাইনে যাওয়ার দরকার না পড়লেও আক্রান্তদের সংস্পর্শে আসলে ১৪ দিন পর্যন্ত রোগের লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়