আন্তর্জাতিক ডেস্ক
করোনায় মরলেন আরও ১২শ` ব্রাজিলিয়ান
ছবি: Financial Times
প্রাদুর্ভাবের শুরু থেকেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ঝেঁকে বসেছে করোনাভাইরাস। এর প্রভাব এখনো দেশটিতে তীব্রভাবে রয়ে গেছে। ফলে গত একদিনেও ১২শ’ মানুষের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন অর্ধলক্ষ মানুষ। আর পিছিয়েছে সুস্থতা।
ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬৫ হাজার ৬৯৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০৪ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৭ হাজার ৬০১ জনে ঠেকেছে।
এদিকে, এখন পর্যন্ত ব্রাজিলে সেখানে করোনামুক্ত হয়েছেন ৮৬ লাখ ৭৮ হাজার ৩২৭ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩৪ হাজার ৬৩৪ জন।
গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।
এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ২০ লাখ ছাড়িয়ে গেছে।
এর মধ্যে কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ২১ লাখ ৮৫ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ হাজার ১৯৬ জনের।
আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ২০ লাখ ১৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৯ জনের। পেরুতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২১ হাজারের কাছাকাছি। যেখানে মৃতের সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জনে ঠেকেছে।
এছাড়া চিলিতে সংক্রমিত ৬ লাখ ৬৮ হাজারের বেশি। এখন পর্যন্ত ১৯ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















