ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২১

ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় জালায়াতি, ১৫ জন গ্রেপ্তার

সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া হয় ২০১৩ সালে। প্রায় ৭ বছর পরে ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নামকরা  সদস্যরা রয়েছেন। খবর বিবিসি বাংলা

আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং মানি লন্ডারিং-এর দায়ে অভিযুক্ত করেছেন। যার অর্থমূল্যে পরিমাণ প্রায় সাত লাখ ডলার। 

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। তারা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেননি। 

২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ২০১৩ সালের ডিসেম্বরে ইস্টার্ন কেপের কুনুতে ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছিলেন।

আইনজীবীদের অভিযোগ, যারা শোক জানাতে এসেছিলেন তাদের পরিবহনের জন্য ভুয়া অর্থব্যয়ের হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই রকমের অভিযোগ রয়েছেন।

এদিকে গ্রেফতারকৃতরা আদালতের মাধ্যমে জামিন পেয়ে গেছেন এবং তবে মার্চের পাঁচ তারিখের আগে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

বর্ণবাদ-বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুতে গোটা দক্ষিণ আফ্রিকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ১৯৯৪ সালে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর ম্যান্ডেলা ছিলেন দেশটির প্রথম কৃষাঙ্গ নেতা।

তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াতে এ ধরনের দুনীতি এবং জালিয়াতির খবর অনেককেই হতবাক করেছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়