ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২১

তাজিকিস্তানে ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

ফাইল ছবি

ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির মুরঘাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লিও।

উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯১ দশমিক ৬ কিলোমিটার।

ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের বেশকিছু শহরেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেশাওয়ার ও পূর্ব অঞ্চলের শহর লাহোরেও ভূমিকম্প হয়েছে। 

এ সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন। 

ভূমিকম্পের তথ্য জানিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। টুইট বার্তায় তার লেখেন, পাঞ্জাব ও দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তায় প্রার্থনা করছি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়