আন্তর্জাতিক ডেস্ক
টিকার কার্যকারিতা জানতে শিশুদের ওপর ট্রায়াল চালাবে অক্সফোর্ড
ফাইল ছবি
২০১৯ সালের ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাসের। তারপর কেটে গিয়েছে এক বছরের উপর সময়। সেই থেকে সারাবিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী এই করোনাভাইরাস। এর হাত থেকে রক্ষা পেতে অনেক দেশেই চলছে ভ্যাকসিনের প্রয়োগ।
করোনা প্রতিরোধে সবচেয়ে নিরাপদ অবস্থানে আছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন। তবে বিশ্বব্যাপী এখন শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের শরীরে প্রয়োগ করা হচ্ছে টিকার। বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের দেহে এই ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ পাওয়া গেলেও শিশুদের দেহে এখনো ট্রায়াল চালানো হয়নি।
তাই শিশুদের দেহে ভ্যাকসিনের কার্যকারিতা জানতে প্রথমবারের মতো ট্রায়াল শুরু করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শিশু ও কিশোর-কিশোরীদের দেহে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা জানানো হয়েছে।
এর নাম দেয়া হয়েছে ‘মিড-স্টেজ ট্রায়াল।’ এক্ষেত্রে ৬ থেকে ১৭ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের তেহে এই ভ্যাকসিন কতটা কাজ করছে তা জানা সম্ভব হবে। পুরো প্রক্রিয়া শুরু হবে এ মাসেই। প্রাথমিকভাবে এই পরীক্ষা চালাতে ৩শ জনের নাম নথিভুক্ত করা হবে।
অক্সফোর্ডের ভ্যাকসিন গবেষণার প্রধান অ্যান্ড্রু পোলার্ড বলেন, ‘হয়তো বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবুও তাদের শরীরে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন। সামান্য হলেও শিশুদের এক অংশের এই ভ্যাকসিনের কারণে লাভও হতে পারে।’
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে স্কুল খুলে যাচ্ছে। তাই সংক্রমণ আটকাতে এখন শিশু ও কিশোর-কিশোরীদেরও ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হয়ে পড়ছে। কিন্তু তাদের শরীরে ভ্যাকসিনের কার্যকারিতা কতটা, সেটা পরীক্ষা করে দেখা দরকার। অক্সফোর্ডের গবেষকরাও সেটাই মনে করছেন। সে কারণেই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















