ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২১

আবারও অভিশংসন থেকে বেঁচে গেলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

আবারও অভিশংসন থেকে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস ভবনে হামলার অভিযোগে অভিশংসনের প্রস্তাব আনা হয়েছিল সিনেটে। কিন্তু অভিশংসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রায় দিলেও শেষ পর্যন্ত পর্যাপ্ত ভোট না পড়ায় বেঁচে  গেলেন ট্রাম্প।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন সিনেটে তার অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। এদিন ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবে পক্ষে ৫৭ জন ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি।

প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়লেও ট্রাম্প বেঁচে গেছেন। কারণ, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।   

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে রিপাবলিকান পার্টির সাত সিনেটরকে সঙ্গী হিসেবে পেয়েছে ডেমেক্র্যাটরা। কিন্তু তাদের অন্তত ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল।

সিনেটের অভিশংসন বিচার মূলত একটি রাজনৈতিক প্রক্রিয়া, ফৌজদারি বিচার নয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করলে তাকে ওই পদ থেকে অপসারণের জন্য সিনেটে এই বিচারের আয়োজন করা হয়।

গত নির্বাচনে পরাজিত ট্রাম্প ইতোমধ্যে তার মেয়াদ শেষে বিদায় নিয়েছেন। অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে তার আবার প্রেসিডেন্ট হওয়ার পথও বন্ধ করার সুযোগ ছিল। তবে সেই চেষ্টায় সফল হতে পারেনি ডেমোক্র্যাটরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়