আন্তর্জাতিক ডেস্ক
উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসে মৃত্যু বেড়ে ৫০
উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসে
ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১৬০ জন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) তপোবনের সুড়ঙ্গ থেকে নতুন ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সীমান্ত পুলিশের মুখপাত্র বিবেক পাণ্ডে জানান, কাদা এবং পাথর সরানোর সময় সুড়ঙ্গ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দু’জনকে শনাক্ত করা গেছে। একজন তেহরির বাসিন্দা অমল সিংহ এবং অপরজন দেহরাদূনের বাসিন্দা অনিল।
চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া বলেন, আমরা ধারণা করছি- এই সুড়ঙ্গে আরো ২০/৩০ জন আটকে থাকতে পারেন। তাদের উদ্ধারে কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। এছাড়া মোট নিখোঁজ এখনো ১৬০ জন। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
তিনি জানিয়েছেন, শনিবার (১৩ ফেব্রুয়ারি) তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরো বড় পথ তৈরি করে উদ্ধারকাজ এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়। প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল সেখানে অন্তত ৩০ জন আটকে রয়েছেন।
এনটিপিসির প্রকল্পের ব্যবস্থাপক আরপি আগরওয়াল বলেন, তিনটি ভিন্ন পদ্ধতিতে টানেলে আটকেপড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) একটি বড় গর্ত তৈরি করা হয়েছে, যেখান দিয়ে একটি পাইপ ও ক্যামেরা সুড়ঙ্গের ভিতর যেতে পারে। ক্যামেরার সাহায্যে দেখা হচ্ছে ভিতরে কেউ আটকে পড়েছেন কি-না। উদ্ধারকাজে গতি এসেছে। আশা করি- দ্রুত আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।
গত ৭ ফেব্রুয়ারি সকালে জোশীমঠের কাছে তুষারধসের ঘটনা ঘটে। এর জেরে ধোলিগঙ্গায় জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায় অনেকগুলো গ্রাম। এমনকি সেতুও ভেঙে পড়ে। পাশাপাশি দুটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি তপোবন-বিষ্ণুগড় বিদ্যুৎ কেন্দ্র।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















