ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন হ্যারি-মেগান

হ্যারি-মেগানের শেয়ার করা ছবি

হ্যারি-মেগানের শেয়ার করা ছবি

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল। সন্তানের আগমন উপলক্ষে উভয়ে ‘উদ্বেলিত’। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের একজন মুখপাত্র।

সম্প্রতি হ্যারি এবং মেগান একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। গাছের নিচে গর্ভবতী মেগান হ্যারির কোলে শুয়ে আছেন। হাসিমুখে স্ত্রীকে দেখছেন হ্যারি। তবে কবে তাদের নতুন অতিথি ভূমিষ্ঠ হবে, সে বিষয়ে দুজনে কিছু জানাননি।

তাদের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘আর্চি বড় ভাই হতে যাচ্ছে, এ বিষয়ে আমরা নিশ্চিত। ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের আগমনের আগে উদ্বেলিত।’

প্রথম সন্তানের সাথে হ্যারি-মেগান

এর আগে ২০১৯ সালের মে মাসে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। তার নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।

বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন ‘রানি, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস-সহ রাজপরিবারের অন্যরা এই খবরে আনন্দিত এবং তাদের শুভকামনা জানিয়েছেন।’

হ্যারি এবং মেগান আর্থিকভাবে স্বাধীন হওয়ার ইচ্ছায় রাজকীয় পদবি ছেড়ে কানাডায় পাড়ি দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়