আইনিউজ ডেস্ক
আপডেট: ১৪:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১
মিয়ানমারের রাস্তায় রাস্তায় সেনাদের টহল
ছবি: GETTY IMAGES
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বৃহত্তম শহর ইয়াংগুনের রাস্তায় রাস্তায় সেনাসদস্যদের গাড়ি দিয়ে টহল দিতে দেখা গেছে। মোতায়েন করা হয়েছে সেনাদের। দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ফলে মিয়ানমারে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
অং সান সুচিসহ দেশটির এনএলডি পার্টির গুরুত্বপূর্ণ নেতাদের আটকের দু’সপ্তাহ পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। শহরের উত্তরাঞ্চলে প্রকৌশল ও কারিগরীর শত শত শিক্ষার্থী জড়ো হয়ে সোমবার এ বিক্ষোভ শুরু করে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।
গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
ওই দিন নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় এবং বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















