আন্তর্জাতিক ডেস্ক
জনগণের আগে টিকা নিয়ে পদত্যাগ করতে হলো পররাষ্ট্রমন্ত্রীকে
পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাসেটেকে
প্রাণঘাতী করোনাভাইরাস লাতিন আমেরিকার দেশ পেরুতে তাণ্ডব চালাচ্ছে। দেশটিতে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকার প্রয়োগ। তবে তাদের কাছে আছে মাত্র তিন লাখ টিকা। যেখানে তাদের জনসংখ্যা সোয়া তিন কোটির বেশি। এদিকে জনগণের আগে টিকা নিয়ে পদত্যাগ করতে হলো দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাসেটেকে।
জানা গেছে, পেরুতে স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। কিন্তু দেশটির অনেক শীর্ষ নেতা নিয়ম বহির্ভূতভাবে আগেই টিকা নিয়েছেন। যা দেশটির জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।
এর জেরে পদত্যাগ করলেন এলিজাবেথ অ্যাসেটেকে। গত রোববার এক টুইটে এলিজাবেথ বলেন, গত মাসে তিনি করোনা ভ্যাকসিন নিয়েছেন। জনগণের আগে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত ‘গুরুতর ভুল’ ছিল উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেছেন, তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আর নেবেন না।
একই কেলেঙ্কারিতেই পদ হারিয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। তিনি গত অক্টোবরে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। এর কয়েক সপ্তাহ পরেই ‘নৈতিকভাবে অযোগ্য’ অভিযোগে অভিশংসনের শিকার হন ৫৭ বছর বয়সী এ নেতা।
পেরুর গণমাধ্যমগুলো জানিয়েছে, জনগণের আগে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে ভিজকারাসহ অন্য অভিযুক্তদের বিষয়ে তদন্ত শুরু করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল জোরাইদা আভালোস।
সাবেক প্রেসিডেন্ট অবশ্য দাবি করেছেন, তিনি এবং তার স্ত্রী ট্রায়ালের অংশ হিসেবেই করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের পরিচয় গোপন রাখার নীতিতে এ ঘটনা প্রকাশ করা হয়নি বলেও দাবি করেছেন ভিজকারা।
তবে পেরুতে সিনোফার্মের ভ্যাকসিন ট্রায়াল পরিচালনাকারী কায়েতানো হেরেদিয়া বিশ্ববিদ্যালয় গত রোববার সাবেক প্রেসিডেন্টের এই দাবি মিথ্যা বলে জানিয়েছে।
সূত্র: এএফপি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















