আন্তর্জাতিক ডেস্ক
গিনিতে ইবোলার হানা, মহামারী ঘোষণা
সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে হানা দিয়েছে ইবোলা ভাইরাস। দেশটিতে এরই মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এমন পরিস্থিতিতে মহামারী ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লাইবেরিয়া সীমান্তবর্তী এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর সাতজন মানুষ অসুস্থ হয়ে যায়। এদের মধ্যে সবার ডায়রিয়া, বমি ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা কেন্দ্রে তাদের আলাদা করে রাখা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই অবস্থার প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি অনুযায়ী গিনিয়ান সরকার ইবোলা মহামারি ঘোষণা করছে।’
গিনির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএস জানিয়েছে, ইবোলা শনাক্ত করতে দ্বিতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে এবং আক্রান্তদের অনুসরণ ও আলাদা করতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
ইবোলার ভ্যাকসিন পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে গিনি যোগাযোগ করবে বলে খবরে জানা গেছে। ভ্যাকসিনের ফলে ইবোলায় বেঁচে যাওয়ার হার সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক ডা. মাতশিদিসো মোয়েতি বলেছেন, গিনিতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব ‘ভীষণ উদ্বিগ্ন’ হওয়ার মতো ঘটনা।
তিনি বলেন, ‘ভাইরাস দ্রুত অনুসরণ ও সংক্রমণ ঠেকাতে গিনির স্বাস্থ্য টিম কাজ করছে। পরীক্ষা, কন্টাক্ট-ট্রেসিং, চিকিৎসা অবকাঠামো তৈরি ও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গিনির কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।’
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ডা. ইয়ুমা তাইদো বলেছেন, মানুষ কীভাবে ভাইরাসটির সংস্পর্শে এল তা পরিষ্কার নয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















