আইনিউজ ডেস্ক
বিশ্বে কমছে করোনার প্রকোপ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস
বিশ্বে কমছে করোনার প্রকোপ। কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছিলেন, পাঁচ সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। এ সংক্রমণ রীতিমতো অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহে এ ভাইরাসের সংক্রমণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এই সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার। গত রবিবার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে ডব্লিউএইচও। ওই এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।
ডব্লিউএইচওর হিসাব অনুসারে, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচ অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। আফ্রিকায় সংক্রমণ কমেছে ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ২০ শতাংশ। ইউরোপে কমেছে ১৮ শতাংশ, আমেরিকায় কমেছে ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ।
তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে। এ অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















