আন্তর্জাতিক ডেস্ক
আবারও নাইজেরিয়ার স্কুলে হামলা, ৪০ জন অপহৃত
সংগৃহীত
আবারও হামলা হয়েছে নাইজেরিয়ার স্কুলে। এবার ছাত্র-শিক্ষকসহ ৪০ জনকে অপহরণ করা হয়েছে। হামলার শিকার স্কুলটির নাম গভর্নমেন্ট সায়েন্স কলেজ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্কুলের পেছনের জঙ্গল এলাকা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আততায়ীরা। তাদের হাতে আধুনিক অস্ত্র ছিল। স্কুলের ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীদের তারা পেছনের ঝোপে নিয়ে যায়।
অপহরণের সময় ছাত্ররা বাধা দেওয়ার চেষ্টা করে। তারই জেরে অন্তত একজন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অপহৃতদের মধ্যে ২৬ জন ছাত্র। বাকিরা শিক্ষক ও শিক্ষাকর্মী। ঘটনার পরেই এলাকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়। অভিভাবকরা স্কুলের সামনে এসে জড়ো হন।
ডয়েচ ভেলে জানিয়েছে, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত অপহৃতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, পুলিশ এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত অপহৃতদের খুঁজে বের করবে। সকলে যাতে সুস্থ ভাবে ফিরতে পারেন, সে দিকে নজর দেওয়া হবে। যত দ্রুত সম্ভব এ কাজ করা হবে।
স্থানীয়রা বলছেন, ঘটনার পেছনে ক্রিমিনাল গ্যাংয়ের হাত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংস্থা দায় স্বীকার করেনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















