ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১

যাও গিয়ে বাড়িতে বাসন মাজো: অমিত শাহকে মমতা

মমতা-অমিত শাহ

মমতা-অমিত শাহ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রায় সময়ই তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে থাকেন। এবার তার কটাক্ষের শিকার হতে হলো দলটির শীর্ষস্থানীয় নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার দলীয় সভায় বক্তব্য দিতে গিয়ে একাধিকবার অমিত শাহের তীব্র সমালোচনা করেন মমতা।

বিজেপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বলছে, বাংলা দখল করবে। আগে দিল্লি সামলাও। কৃষকদের সামলানোর ক্ষমতা নেই, মমতা দিদিকে সামলাবে! মমতা দিদি ছোটবেলা থেকে রাজনীতি করে। তার মতো রাজনীতিবিদ হতে গেলে তোমাকে হাজার বার জন্ম নিতে হবে। এই চেহারায় হবে না।’

অমিত শাহের নাম উল্লেখ না করলেও তার দেহাবয়ব নিয়ে তির্যক মন্তব্য করে মমতা বলেন, ‘অত ফোলা ফোলা চেহারা, বেশ নাদুস-নুদুস, সুন্দর-সুন্দর দেখতে, ফানুস-ফানুস, ফাটুস-ফুটুস চেহারা, আমাদের মতো এসে লড়াই করো! যাও গিয়ে বাড়িতে বাসন মাজো। যাও গিয়ে ঘর মোছো। গুলি বন্দুকের সঙ্গে লড়াই করে বেঁচে আছি মনে রাখবেন।’

এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তোমাদের ছেলেমেয়েরা তো বিদেশে চলে যায়। আমাদের ছেলেমেয়েরা এই মাটিতে থেকে লড়াই করে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়