ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১

কোভ্যাক্স কার্যক্রমে ৪০০ কোটি ডলার সহায়তার ঘোষণা বাইডেনের

জো বাইডেন

জো বাইডেন

বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স। এর মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২০ শতাংশ লোকদের জন্য টিকা সংগ্রহ এবং বিতরণ করা হবে। এই মিশনে যুক্তরাষ্ট্র থাকবে বলে আগেই জানিয়েছিলেন জো বাইডেন। এবার এই কার্যক্রমে ৪০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিলেন তিনি।

জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জো বাইডেন এ ঘোষণা দেন বলে জানায় হোয়াইট হাউস কর্মকর্তারা।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ দুইশ’ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেওয়া হবে।

হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যোগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়