আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন অভিবাসীদের পাশে দাঁড়ালেন জো বাইডেন
জো বাইডেন
প্রেসিডেন্ট হওয়ার আগেই দিয়েছিলেন অনেক প্রতিশ্রুতি। দায়িত্ব নেয়ার পর তা পালনও করছেন। বলছি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের কথা। এবারও আগের দেয়া কথা মতো মার্কিন অভিবাসীদের পাশে দাঁড়ালেন তিনি।
পূর্বের নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১১ মিলিয়ন অভিবাসীকে আরো ৮ বছরের জন্য সেখানে থাকার অনুমতি প্রদান করেছেন বাইডেন।
এছাড়া মার্কিন সীমান্তে অবৈধভাবে বাস করছেন তাদের পাশেও বাইডেন সরকার থাকবে বলে আশ্বাস দেয়া হয়েছে। এ ঘটনায় বাইডেনকে তাকে ধন্যবাদ দিয়েছেন অভিবাসীরা।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, মার্কিন কংগ্রেসে এই বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। খুব বেশি সমস্যা না হলে প্রস্তাব পাশ করতে বেশি সময় লাগবে না বলেই মনে করছে সকলে।
হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলন করে বাইডেন জানিয়েছেন, অভিবাসীদের প্রতি মার্কিন সরকার যথেষ্ঠ নরম মনোভাব পোষণ করছে। তাই তাদের আগামী ৮ বছরের জন্য থাকা খাওয়ার বিষয়টিতে তিনি জোর দিয়েছেন। এই কাজে বাইডেন প্রশাসন ১ দশমিক ৯ ট্রিলিয়ন অর্থও বরাদ্দ করেছে।
ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বলেন, তার নীতি অভিবাসীদের যথেষ্ঠ বেগ দিয়েছিল। তবে বাইডেন সরকার সেই পথে হাটবে না। মার্কিন সিনেট এই প্রস্তাব অতি সহজেই পাশ করে দেবে বলে মনে করেন বাইডেন।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এরফলে অভিবাসীরা নিশ্চিন্তে জীবিকা নির্বাহ করতে পারবে। অভিবাসীরাও যে মার্কিন নীতির অন্যতম অঙ্গ তা বোঝাতেই বাইডেন সরকারের এই পদক্ষেপ বলেই মনে করছে মার্কিন রাজনীতিবিদরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















