ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশের ১৪ দিন পর অস্ট্রেলিয়ায় করোনার টিকাদান কর্মসূচি শুরু

অস্ট্রেলিয়ায় করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

অস্ট্রেলিয়ায় করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

বাংলাদেশের ১৪ দিন পর অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। দেশটির বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের জেন মালায়সিয়াককে (৮০) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকা কার্যক্রম শুরু হয়।

রোববার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ শীর্ষ কর্মকর্তারা টিকা নিয়েছেন। এবিসি’র বরাত দিয়ে বাসস জানায়, মরিসন সিডনির উত্তর পশ্চিমাঞ্চলের একটি মেডিকেল সেন্টারে ফাইজারের টিকা নিয়েছেন। 

এবিসি’র খবরে বলা হয়েছে, টিকা কার্যক্রম শুরুর আগে দেশটির বড় বড়া শহরে টিকাবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার লোক অংশ নেয়। মেলবোর্নে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার ২২ শতাংশ লোক টিকা নেওয়ার পক্ষে নয়। দেশটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে বলা হয়েছে, সম্প্রতি জনগণের মাঝে টিকা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে।

দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেওয়া হয়েছে। তবে তা এখনো দেওয়া শুরু হয়নি।

উল্লেথ্য গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ থেকে ১৪দিন পর টিকাদান কর্মসূচি শুরু করলো উন্নত বিশ্বের দেশ অস্ট্রেলিয়া।

ইনিউজ/এসডিপি/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়