আন্তর্জাতিক ডেস্ক
প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ
ফাইল ছবি
ভারত, মিয়ানমারসহ কয়েকটি দেশে দেখা দিয়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। মেরে ফেলা হচ্ছে দেশগুলোর হাজার হাজার হাঁস-মুরগি। কিন্তু সম্প্রতি রাশিয়ায় প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত করা হয়েছে বার্ড ফ্লু ভাইরাস।
গত ডিসেম্বরে রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ বার্ড ফ্লু সংক্রমিত হয়। সেই থেকে এখন পর্যন্ত দেশটির সাতজন ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিবিসি জানায়, পোলট্রি ফার্ম থেকে এইচফাইভএনএইট নামে বার্ড ফ্লুর একটি স্ট্রেইন মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। ভেক্টর ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হন বিজ্ঞানীরা।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের থেকে অন্য কেউ সংক্রমিত হননি।
শনিবার রাশিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সংস্থার প্রধান আন্না পোপোভা জানান, প্রথম কোনও মানুষের শরীরে বার্ড-ফ্লুর ভাইরাস প্রবেশ করেছে। আক্রান্ত সাতজনই এখন ভালো আছে। তারা এখন আইসোলেশনে আছে।
তিনি আরও বলেন, রাশিয়ার ল্যাবে সাত আক্রান্তের দেহ থেকে ভাইরাসের জেনেটিক স্ট্রেইনটি সংরক্ষিত করা হয়েছে। এই ব্যাপারে যাবতীয় তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) পাঠানো হয়েছে।
পেপোভা আরও বলেন, ‘ভাইরাসের স্ট্রেইনটি রূপ বদলালেও এখনও সেটি একজন মানুষের থেকে আরেকজন মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা পায়নি। ফলে এর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতির সময় হাতে রয়েছে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















