ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৫ লাখ

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৩০৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৯৬ হাজার ৬৫০ জন। সুস্থ হয়েছেন ৮ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৫১ জন।

বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার দেখিয়েছে, দুই কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮ জন নিয়ে সংক্রমণের দিক থেকে এখন পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া  পাঁচ লাখ ১৪ হাজার ৯৯৬ জন নিয়ে মৃত্যুতেও দেশটির অবস্থান প্রথম। দেশটিতে এ পর্যন্ত করোনার সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৯২ লাখ ১২ হাজার ৫১৭ জন।

এক কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন নিয়ে সংক্রমণে দ্বিতীয় ও এক লাখ ৫৬ হাজার ৫৯৮ জন নিয়ে মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৭ লাখ ২৪ হাজার ১৪৪ জন।

এক কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১ জন নিয়ে সংক্রমণে তৃতীয় ও দুই লাখ ৪৮ হাজার ৬৪৬ জন নিয়ে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২ লাখ ১৫ হাজার ১৬৪ জন।

৪১ লাখ ৮৯ হাজার ১৫৩ জন নিয়ে সংক্রমণে চতুর্থ ও ৮৪ হাজার ৪৭ জন নিয়ে মৃত্যুতে পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৩৯ হাজার ৩৪৪ জন।

৪১ লাখ ৩৪ হাজার ৬৩৯ জন নিয়ে সংক্রমণে পঞ্চম ও এক লাখ ২১ হাজার ৩০৫ জন নিয়ে মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৬ হাজার ৯৯৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়