ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি বাইডেন-ট্রুডোর

ট্রুডো-বাইডেনের বৈঠক

ট্রুডো-বাইডেনের বৈঠক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। এসময় দুজনেই জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মঙ্গলবার ট্রুডো এবং বাইডেবের মধ্যে ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং চীনকে কেন্দ্র করে পারস্পরিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন।

জানা গেছে, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূণ্যতে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করবে কানাডা এবং যুক্তরাষ্ট্র।

প্রথম রাষ্ট্রীয় সফরে কানাডা যাওয়ার ইচ্ছা ছিল জো বাইডেনের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে উঠে নি। তাই ভার্চ্যুয়ালি সারতে হলো মিটিং।

বৈঠকে আলোচনা হয় চীনে আটক দুই কানাডীয়র নাগরিকের মুক্তির বিষয়ে।  ২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল তাদের।

কানাডার অভিযোগ, হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝৌকে আটকের প্রতিশোধ হিসেবেই ওই দুই কানাডীয়কে আটক করা হয়েছে। 

তবে  বৈঠকের পর ট্রুডো সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি। এমন ঘটনা অনেকটাই বিরল। কারণ হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের পর সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। এবার তার ব্যতিক্রম হলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়