আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদনকারীদের নিষেধাজ্ঞা বাতিল
জো বাইডেন
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড আবেদনকারীদের ওপর ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার জো বাইডেন বলেন, এই নিষেধজ্ঞার কারণে অনেকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না। এতে যুক্তরাষ্ট্রের ব্যবসার ক্ষতি হচ্ছে। তাই এই নিষেধাজ্ঞা তুলে দেয়া হলো।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মুসলিমদের ওপর দেওয়া নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি অভিবাসন নীতি বদলে দিয়েছেন জো বাইডেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখের মতো গ্রিনকার্ড অনুমোদন করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ পান এমন অভিবাসীরা, যাদের আত্মীয়-স্বজন যুক্তরাষ্ট্রে থাকেন। আর পেশা সংশ্লিষ্ট গ্রিনকার্ডের ৮০ শতাংশ এমন অভিবাসীদের দেওয়া হয়, যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
একজন গ্রিনকার্ডধারী অভিবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অনুমতি পান। পরে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যও আবেদন করার সুযোগ পান।
পরিবারের সদস্যদের মাধ্যমে, চাকরির মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, শরণার্থী অথবা আশ্রয় প্রার্থনার মাধ্যমে অন্যান্য দেশের নাগরিকদের গ্রিনকার্ড দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন নাগরিকদের আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি করার অজুহাতে গত বছর এতে নিষেধাজ্ঞা জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















