ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৪১ অভিবাসীর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ৪১ অভিবাসী।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের (ইউএনএইচসিআর)  দেয়া তথ্য অনুসারে, নৌযানটিতে মোট ১২০ জনের বেশি যাত্রী ছিল। এদের মধ্যে ছয় নারী ও চার শিশু রয়েছে।

নৌকাটি ডুবতে শুরু করার প্রায় ১৫ ঘণ্টা পর একটি বাণিজ্যিক জাহাজ সহায়তার জন্য এগিয়ে আসে। এর মধ্যেই আটজনের মৃত্যু হয়।

ইউএনএইচসিআর ও আইওএমের বিবৃতিতে বলা হয়, ‘লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে এ পথে ভ্রমণ করা হাজার হাজার মানুষকে মানব পাচারকারী চক্রের ও মিলিশিয়াদের হাতে পড়ে অবর্ণনীয় নিষ্ঠুরতার শিকার হতে হয়।’

দুর্ঘটনায় জীবিত শরণার্থীদের উদ্ধার করে ইতালির সিসিলিয়ান বন্দর শহর পোর্তো এম্পেদোকলেতে নিয়ে যায় ওই জাহাজটি। এখনও তিন শিশু ও চার নারী নিখোঁজ রয়েছে। এদের মধ্যে এক নারী তার সদ্যজাত শিশুকে ল্যাম্পেদুসায় রেখে গেছেন।

চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ১৬০ জন অভিবাসী প্রাণ হারিয়েছে এবং তিন হাজার পাঁচশ’র বেশি মানুষকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়