আন্তর্জাতিক ডেস্ক
গুরুতর অসুস্থতায় ৮৫ শতাংশ কার্যকর জনসনের করোনা ভ্যাকসিন
ফাইল ছবি
বিশ্বব্যাপী তাণ্ডব সৃষ্টিকারী করোনাভাইরাসকে প্রতিরোধ করতে চলছে টিকাদান কর্মসূচি। যদিও এখন পর্যন্ত কোনো টিকাকেই করোনা প্রতিরোধকারী হিসেবে ঘোষণা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ৮৫ শতাংশ কার্যকর বলে এক ট্রায়ালে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে দেয়া হয়েছিল জনসনের ভ্যাকসিনের ট্রায়াল। এতে দেখা গেছে, ভাইরাসের সবচেয়ে গুরুতর অবস্থার বিরুদ্ধে ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা রয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে ভাইরাসের বিরুদ্ধে জনসনের ভ্যাকসিনের কার্যকারিতা কিছুটা নিম্ন।
ট্রায়ালে দেখা গেছে, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ৮৫ শতাংশ কার্যকর। কিন্তু মৃদু অসুস্থতার বিরুদ্ধে কার্যকর ৬৬ শতাংশ। ভ্যাকসিন গ্রহণের অন্তত ২৮ দিন পরে অংশগ্রহণকারীর অবস্থা পর্যালোচনা করে এই ফলাফল পাওয়া গেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনাভাইরাস ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর।
জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় করোনাভাইরাস ভ্যাকসিন হিসেবে জনসনের ভ্যাকসিন অনুমোদন পেতে পারে।
শুক্রবার বিশেষজ্ঞদের একটি কমিটি বৈঠকে বসবে এবং জনসনের ভ্যাকসিন এফডিএ’র অনুমোদন পাওয়া উচিত কিনা সে ব্যাপারে মতামত জানাবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি এফডিএ’র অনুমোদন পেলে পরের সপ্তাহের মধ্যেই ৩০ লাখ ডোজ বিতরণের প্রত্যাশা করছেন কর্মকর্তারা।
জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে ২ কোটি ডোজ এবং জুনের শেষ নাগাদ সর্বমোট ১০ কোটি ডোজ সরবরাহের পরিকল্পনা তাদের রয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















