আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৭
সংগৃহীত
প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত।
এই বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
মার্কিন মুখপাত্র জন কিরবি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
কিরবি দেয়া তথ্যমতে, মার্কিন বাহিনী হামলা চালিয়ে কাতায়্যিব হিজবুল্লাহ (কেএইচ) ও কাতায়্যিব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই হামলার প্রায় দু’সপ্তাহ আগে ইরাকের এরবিল বিমানবন্দরের ভেতরে সামরিক জোটের প্রধান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। এতে এক বিদেশি বেসামরিক ঠিকাদার নিহত এবং এক মার্কিন সেনাসহ অন্তত নয়জন আহত হন।
আওলিয়া আল-দাম নামে একটি গোপন সংগঠন গত ১৫ ফেব্রুয়ারির ওই হামলার দায় স্বীকার করে এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার হুমকি দেয়।
ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















