ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

যুক্তরাজ্যে ফিরতে পারবেন না ‘আইএস বধূ’ শামীমা

শামীমা বেগম

শামীমা বেগম

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে ১৫ বছর বয়সে বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়ে যাওয়া  শামীমা বেগম যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা যাতে যুক্তরাজ্যে ফেরত যেতে না পারেন সেজন্য তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়। যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে এবং মামলায় অংশ নিতে তাকে দেশে আসার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্য সরকার শামীমাকে আসার অনুমতি দেয়নি। 

২০১৫ সালের ফেব্রুয়ারিতে দুই ব্রিটিশ বান্ধবীসহ যুক্তরাজ্য ছাড়েন শামীমা। সিরিয়ায় গিয়ে তিনি ডাচ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন। সেখানে তার একটি সন্তানও হয়।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার সাক্ষাৎ পান ব্রিটিশ সাংবাদিক। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। বর্তমানে শামীমা উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে আছেন।

শামীমা বেগমের মা বাংলাদেশী-এ কারণে তিনি বাংলাদেশে আশ্রয় চাইতে পারেন এমন কথা বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না এবং তাকে বাংলাদেশে আসতে দেয়া হবে না।

শামীমা বেগমের আইনজীবীদের যুক্তি, নাগরিকত্ব ফিরে পাওয়ার আপিলের শুনানিতে অবাধে অংশ নিতে না পারলে এ বাংলাদেশি বংশোদ্ভূত নারীর ব্রিটিশ নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বহাল হয়ে যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়