আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২১
নাইজেরিয়ায় স্কুলে হামলা, অপহৃত ৩০০ ছাত্রী
ফাইল ছবি
আবারও হামলার শিকার হলো নাইজেরিয়ার আরেক স্কুল। এক সপ্তাহের ব্যবধানে দেশটির জামফারা প্রদেশের একটি স্কুল থেকে ৩০০ ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
প্রদেশটির তথ্য কমিশনার সুলায়মান তানাউ আনকা রয়টার্সকে বলেছেন, ‘ঠিক কত বাচ্চাকে তুলে নেয়া হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
‘অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করতে করতে হোস্টেলে ঢুকে মেয়েদের নিয়ে যায়,’ জানিয়ে আনকা বলেন, ‘তারা গাড়িতে এসেছিল বলে তথ্য পেয়েছি। নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।’
এদিকে স্কুলের এক শিক্ষক জানান, শুক্রবার সকালে বন্দুকধারীরা হামলা চালানোর পর অন্তত তিনশ ছাত্রী নিখোঁজ রয়েছে।
এক অভিভাবক জানিয়েছেন, তার দুই মেয়েকে খুঁজে পাচ্ছেন না। তাদের বয়স ১০ এবং ১৩।
স্থানীয়দের উদ্ধৃত করে আল-জাজিরা লিখেছে, বন্দুকধারীরা রাতে বালিকা বিদ্যালয়টির হোস্টেলে হানা দেয়। কয়েক ঘণ্টা ধরে তারা তল্লাশি চালিয়ে মেয়েদের তুলে নেয়।
দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা স্কুলের শিশুদের অপহরণের ঘটনা প্রায়শই ঘটে। গত সপ্তাহে একইভাবে বন্দুকধারীরা ৪২ জনকে হত্যা করে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী ছিলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















