আন্তর্জাতিক ডেস্ক
ভারতে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আবারও বাড়ল
ফাইল ছবি
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। পরবর্তীতে অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক করলেও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বহাল ছিল। এবার সেই মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ালো দেশটির সরকার।
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এই ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে ডিজিসিএ জানায়, আগামী ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কার্গো বিমান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষভাবে অনুমোদনপ্রাপ্ত বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে নির্ধারিত কিছু রুটে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত আগে থেকে নির্ধারিত বিমান চলাচল করবে।
গত বছরের ডিসেম্বরে দেশটির কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। ইউরোপের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন দেখা দেয়ায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে পরে তা প্রত্যাহার করা হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















