ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২১

খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখান সৌদির

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) অনুমোদনে খাশোগিকে হত্যা করা হয়েছে। এদিকে এই প্রতিবেদনটি প্রত্যাখান করেছে সৌদি আরব।

এক বিবৃতির মাধ্যমে দেশটি জানিয়েছে, প্রতিবেদনে সৌদি আরবের নেতৃত্বকে নিয়ে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়ন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে সৌদি। প্রতিবেদনটিতে ভুল তথ্য ও সিদ্ধান্ত রয়েছে বলেও মনে করে সৌদি আরব। 

খাশোগি হত্যা ঘৃণ্য অপরাধ এবং তা সৌদি রাষ্ট্রের আইন ও মূল্যবোধের ঘোর লঙ্ঘন। একদল ব্যক্তি যেসব সংস্থায় কাজ করতেন সেসব সংস্থার সংশ্লিষ্ট সব নিয়ম-কানুন ও কর্তৃপক্ষকে ডিঙিয়ে ওই হত্যা সংঘটন করে।

বিবৃতিতে আরো বলা হয়, হত্যায় জড়িত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে দণ্ডিত করে সৌদি আরবের আদালত। জামাল খাশোগির পরিবার ওইসব দণ্ডাদেশকে স্বাগতও জানায়।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের কনস্যুলেটে সৌদি এজেন্টদের হাতে নির্মমভাবে খুন হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও রাজতন্ত্রের নীতির কট্টর সমালোচক খাশোগি।

ডিএনআইয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা কর্মকাণ্ডে এমবিএসের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পাশাপাশি অন্য গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে উঠে আসে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার পৃষ্ঠার ওই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করেননি। ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করলেন।

প্রতিবেদনটি প্রকাশের পর ৭৬ সৌদি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। পাশাপাশি এমবিএসের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ হাসান মোহাম্মদ আসিরির ওপর আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়