ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০২:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

এই দিনে স্বাধীনতা লাভ করে মিশর

মিশরের পতাকা

মিশরের পতাকা

আজ রোববার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯২২ সালের এই দিনে স্বাধীনতা লাভ করে মিশর।

এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-

এই দিনের ঘটনাবলী

১৮৮৩- ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৯১৯ - স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।

১৯২২ - মিশর স্বাধীনতা লাভ করে।

১৯৪৮ - ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৭৪ – বাংলাদেশে প্রথম আদমশুমারীর কাজ সম্পন্ন হয়

১৯৮২ - ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৯১ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০

দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

২০১৩ - দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ

ট্রাইবুনাল।

এই দিনে যারা জন্মগ্রহণ করেন

১৯৫০ - আজম খান, জনপ্রিয় বাংলাদেশী গায়ক।

এই দিনে যারা মৃত্যুবরণ করেন

১৮৯০ - রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিন।

১৯৩৬ - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পত্নী কমলা নেহেরু।

২০১৯ - শাহ আলমগীর, বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক।

দিবস

জাতীয় বিজ্ঞান দিবস (ভারত)

ডায়াবেটিস সচেতনতা দিবস(বাংলাদেশ)

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়