আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১
সেনাশাসকদের বিরুদ্ধে কথা বলে বহিষ্কার মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূত
ক্যাও মোয়ে তুন
মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন। সেনা অভুত্থান নিয়ে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে অনেকটা আবেগী হয়ে বলেছিলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কারোই সেনাদের সহযোগিতা করা উচিত হবে না। আর এই কথা বলাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল।
কেননা সেনাশাসকদের সরানোর জন্য সাহায্য প্রার্থনা করায় নিজেদের জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীনরা।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে রাষ্ট্রদূত তুন সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান। কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন।
রাষ্ট্রদূত তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাই না। বার্মার জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে তাই জানিয়েছে।
আর এই কথা বলার পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভুত্থানের ঘোষণা দিয়ে মিয়ানমারের দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















