ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০০:০৫, ১ মার্চ ২০২১

সৌদি আরব বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা সোমবার

জো বাইডেন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

জো বাইডেন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জেরে সৌদি আরব বিষয়ে সোমবার ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) অনুমোদনে খাশোগিকে হত্যা করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসন সৌদি আরবের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও প্রিন্স সালমানের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।

বাইডেনের এই পদক্ষেপে অনেকেই সমালোচনা করেছেন। ওয়াশিংটন পোস্ট এ নিয়ে এক সম্পাদকীয়তে লিখেছে, প্রিন্স সালমানের ওপর প্রেসিডেন্ট বাইডেনের আরও কঠোর পদক্ষেপ নেয়া উচিত ছিল।

শনিবার প্রিন্স সালমানের বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সোমবার এ বিষয়ে একটি ঘোষণা দেয়া হবে যে সৌদি আরবের বিষয়ে আমরা কী করব।’

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের কনস্যুলেটে সৌদি এজেন্টদের হাতে নির্মমভাবে খুন হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও রাজতন্ত্রের নীতির কট্টর সমালোচক খাশোগি।

ডিএনআইয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা কর্মকাণ্ডে এমবিএসের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পাশাপাশি অন্য গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে উঠে আসে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার পৃষ্ঠার ওই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করেননি। ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করলেন।

প্রতিবেদনটি প্রকাশের পর ৭৬ সৌদি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। পাশাপাশি এমবিএসের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ হাসান মোহাম্মদ আসিরির ওপর আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়