ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১ মার্চ ২০২১

আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে বিপুল ভোটে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। শুরু থেকেই কারচুপির অভিযোগ এনে চলেছেন ট্রাম্প। সেইসঙ্গে আগামী (২০২৪ সালের) নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হবেন বলেও ঘোষণা দিয়েছেন। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এ কথা জানিয়েছেন। ডেমোক্র্যাট জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা।

ট্রাম্প বলেন, ‘আপনাদের সহযোগিতায় আমরা আবার হাউজে (হোয়াইট হাউজে) ফিরবো। আমরা সিনেটেও জয়ী হবো এবং বিজয়ী হয়ে একজন রিপাবলিক্যান প্রেসিডেন্ট হোয়াইট হাউজে ফিরবেন। আমি ভাবছি, কে হবেন সেই ব্যক্তি?’ এরপর ট্রাম্প হেসে বলেন, ‘কে, কে, কে হবেন সেই ব্যক্তি, আমি ভাবছি।’

৩ নভেম্বরের নির্বাচনে কারচুপি করে বাইডেন ক্ষমতায় এসেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প বলেন, ‘তারা শুধু হোয়াইট হাইজকে হারিয়েছে, কিন্তু কে জানে, কে জানে এ কথা।’ তৃতীয়বার নির্বাচন করে তাদের হারানোর প্রতিজ্ঞা করেন ট্রাম্প। বাইডেন সীমন্তরক্ষীদের নিয়ন্ত্রণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে আগামী নির্বাচনে অংশ নিলেও তৃতীয় কোনো রাজনৈতিক দল করার ইচ্ছে তার নেই বলে জানান। ট্রাম্প বলেন, ‘আমরা তৃতীয় দল তৈরি করবো না। আমরা রিপাবলিক্যান। আমরা ঐক্যবদ্ধ আছি এবং আগের চেয়েও এখন বেশি শক্তিশালী। আমার নতুন পরিকল্পনা রয়েছে এবং গত দুই মাসে সে বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছি।’

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ফ্লোরিডা উপসাগরের তীরে নিজের রিসোর্টে থাকছেন ডোনাল্ড ট্রাম্প।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়