ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ১ মার্চ ২০২১

বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৪৭ লাখ ছাড়াল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৬০৩ জন মানুষ এর মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৪৪ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন নয় কোটি ২৯ লাখ চার হাজার ৯৬০ জন।

সোমবার বিকেলে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার দেখিয়েছে, দুই কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন নিয়ে সংক্রমণের দিক থেকে এখন পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া পাঁচ লাখ ২৫ হাজার ৭৭৮ জন নিয়ে মৃত্যুতেও দেশটির অবস্থান প্রথম। দেশটিতে এ পর্যন্ত করোনার সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৩৩৭ জন।

এক কোটি ১১ লাখ ১২ হাজার ২৪১ জন নিয়ে সংক্রমণে দ্বিতীয় ও এক লাখ ৫৭ হাজার ১৯৫ জন নিয়ে মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৭৮ লাখ ছয় হাজার ৪৫৭ জন।

এক কোটি ৫ লাখ ৫১ হাজার ২৫৯ জন নিয়ে সংক্রমণে তৃতীয় ও দুই লাখ ৫৫ হাজার ১৮ জন নিয়ে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ লাখ ১১ হাজার ৩৩ জন।

৪২ লাখ ৫৭ হাজার ৬৫০ জন নিয়ে সংক্রমণে চতুর্থ ও ৮৬ হাজার ৪৫৫ জন নিয়ে মৃত্যুতে সপ্তম অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ২৩ হাজার ৭৪ জন।

৪১ লাখ ৭৬ হাজার ৫৫৪ জন নিয়ে সংক্রমণে পঞ্চম ও এক লাখ ২২ হাজার ৮৪৯ জন নিয়ে মৃত্যুতেও পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ পাঁচ হাজার ৩১৭ জন।

এদিকে, এক লাখ ৮৫ হাজার ৭১৫ জন নিয়ে মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমণের শিকার ২০ লাখ ৮৬ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৯০০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়