ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ২ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩১, ২ মার্চ ২০২১

গোপনে করোনার ভ্যাকসিন নিয়েছেন ট্রাম্প-মেলানিয়া!

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগেই গোপনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে। সোমবার ট্রাম্পের এক উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্পের উপদেষ্টা জানিয়েছেন, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই ট্রাম্প এবং মেলানিয়া করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।যদিও  এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই জনসম্মুখে টিকা নিয়েছিলেন জো বাইডেন। কিন্তু ট্রাম্প গোপনে কেন ভ্যাকসিন দিলেন সেটার প্রশ্ন উঠছেই।

হোয়াইট হাউস ছাড়ার পর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে প্রত্যেকের ভ্যাকসিন নেয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটে হারেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন জো বাইডেন। ২০ তারিখের আগেই হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প এবং মেলানিয়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়