ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ২ মার্চ ২০২১
আপডেট: ১৪:০৮, ২ মার্চ ২০২১

বিক্ষোভের সংবাদ প্রচার করায় মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মিয়ানমারের ক্ষমতা নিযেছে সেনাবাহিনী। প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ। বিক্ষোভকারীদের ওপর চালানো হচ্ছে হামলা। হামলার সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিককে আটক করেছে দেশটির সেনাবাহিনী। 

মিয়ানমারের বিভিন্ন শহরে সেনাসরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহে মাঠে কাজ করার সময় আটক করা হয় সাংবাদিকদের। সোমবার তাদের আটক করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন। তিনি গণমাধ্যমকে বলেন, ওই সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।   

দেশটিতে বিক্ষোভের খবর প্রচারের কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ জন সাংবাদিককে আটক করা হয়েছে। শুধুমাত্র ১ মার্চেই আটক করা হলো ১০ জন সাংবাদিককে।

এদিকে রোববার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়