আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, আহত ২০
ফাইল ছবি
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভকারীদের মঙ্গলবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২ মার্চ) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অং সান সু চি সরকারকে অপসারণ করার প্রতিবাদে চলা বিক্ষোভে গুলি চালায় পুলিশ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এক উদ্ধারকর্মী বলেন, ‘পুলিশ গুলির পাশাপাশি, টিয়ারগ্যাস এবং রাবার বুলেটও নিক্ষেপ করে। আহত তিনজনের অবস্থা গুরুতর।’
এদিকে সোমবার বিক্ষোভের সংবাদ প্রচার করায় ১০ জন সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের আটক করা হয়।
দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন বলেছেন, এরকম আটক করাটা গ্রহণযোগ্য নয়। ওই সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।
রোববার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভুত্থানের ঘোষণা দিয়ে মিয়ানমারের দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















